হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ভেজাল সেমাই তৈরি করায় রবিবার (১৭.০৫.২০) সন্ধ্যায় এক বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ।
জানা যায়, বোয়ালমারী পৌরসদরের কামারগ্রামে অবস্থিত ভাই ভাই বেকারীতে ভেজাল লাচ্ছা সেমাই তৈরি ও প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় বেকারী মালিক নুর আলমকে এই জরিমানা করা হয়। এ সময় নুর আলম তার অপরাধ স্বীকার করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ জানান, সর্বসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।
স/এষ্

