ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে নতুন করে ২৩ জনসহ মোট ৩৫৪ জনের করোনা সনাক্ত

admin
মে ১৫, ২০২০ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ জনসহ ৩৫৪ জন করোনা রোগী সনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ । বৃহস্পতিবার সকালে ১১ এবং ১২ তারিখের পেন্ডিং থাকা ১২০ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ( নিপসম) ।

এতে নতুন করে ২৩ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫৪ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১৪ জন, টঙ্গিবাড়ীতে ৩ জন, গজারিয়া ২ জন, লৌহজং ২ জন, এবং শ্রীনগরে ২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১২ জন। সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩৮ জন করোনা আক্রান্ত রোগী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।

স/এষ্