ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে করোনাভাইরাসে ৭০ বছরের বৃদ্ধা আক্রান্ত

admin
মে ১৪, ২০২০ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বছর বয়সের এক বৃদ্ধা করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। আক্রান্তে বৃদ্ধার বাড়ি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮।

এর আগে মঙ্গলবার বোয়ালমারীতে সাতজনের করোনা শনাক্ত হয়েছিল। উপজেলায় মোট আক্রান্ত ১৮ জনের ১৪ জনের বাড়িই ধুলপুকুরিয়া গ্রামে। ওই গ্রামটি আগে থেকেই লকডাউন করা আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, ওই মহিলার গত ৯ মে করোনা টেস্ট করা হয়েছিল। তখন নেগেটিভ রিপোর্ট এসেছিল। ১৩ মে তার শারীরিক অবস্থার অবনতি হলে তার আবারও করোনা টেস্ট করা হয় এবং বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়।

অবস্থার আরো অবনতি হলে তাকে বৃহস্পতিবারই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওই দিন বিকালে তার রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা পজিটিভ।

স/এষ্