ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

admin
মে ১৪, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় মৌমাছির কামড়ে ভগলু মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত নদু মোহাম্মাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশের এক কাঠাল গাছে ছিলো মৌচাক। ওই রাস্তা দিয়ে বৃদ্ধ বাজারে যাচ্ছিলো। এমন সময় একটি বাঁজ পাখি মৌচাকে ধাক্কা দেয়।

এতে চাকের সব মৌমাছি ওই বৃদ্ধকে আক্রমণ করলে গুরুতর আহত হোন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/ এষ্