ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিরামপুরে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

admin
মে ১৪, ২০২০ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি। দিনাজপুরের বিরামপুরে উজ্জল নামে একজন করোনায় আক্রান্ত। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার পুরো পরিবার লকডাউনে। কেউ বাইরে বের হতে পারছেন না। এদিকে মাঠের ধান পেকে গেছে। অন্যদিকে কালবৈশাখী ঝড়। এমন পরিস্থিতিতে ক্ষেতের পাকা ধান কাটতে না পেরে হতাশ হয়ে পড়েছিল উজ্জলের পরিবার। এমন অবস্থায় তার এক বিঘা জমির ধান স্বেচ্ছায় কেটে দিল উপজেলা ও পৌর ছাত্রলীগ।

আজ (১৪ মে) বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে ২০ সদস্যের টিম উপজেলার বিনাইল ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে উজ্জলের ক্ষেতের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেয়।

এ বিষয়ে আবদুর রাজ্জাক জানান, উজ্জলের সমস্যার কথা জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে আমরা উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ সেখানে যাই এবং তার এক বিঘা জমির পাকা ধান কেটে তুলে দেওয়া হয়।

স/এষ্