পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে স্বাস্থর্কমী ও জেলা কারাগারের কয়েদীর পর এবার পুলিশের এক এএসআইয়ের করোনা সনাক্ত হয়ছে।
৩৪ বছর বয়সী ওই পুলিশ সদস্য পঞ্চগড় পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত এক কয়েদীর সংর্স্পশে তিনি আক্রান্ত হয়ছেনে বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সনাক্ত ১৪ জন।
বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ বিভাগ সূত্র জানায়, গত ১ মে পঞ্চগড় কারাগাররে এক কোয়েদীর শ্বাসকষ্ট শুরু হলে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়। ৫ মে ওই কোয়দীল করোনা শনাক্ত হয়।
তারপর ওই কয়েদীর সংর্স্পশে আসা দুই পুলিশ সদস্য, ৪ জন কারারক্ষীসহ ১০ জনকে হোমকোয়ারেন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ওই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আক্রান্ত পুলিশ সদস্য করোনা আক্রান্ত এক কয়েদীকে রংপুর নিয়ে গিয়েছিলেন। এরপর থেকে তিনি পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে ছিলেন। বর্তমানে তিনি ভালো হয়েছেন। তাকে সেখানেই আইসোলেশনে রাখা হয়েছে। একই সাথে পুলিশ লাইন্সে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
সিভিল র্সাজন ডা. ফজলুর রহমান বলনে, এখন র্পযন্ত জেলায় করোনা সন্দেহে ৬৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৫১ জনের ফলাফলে ১৪ জনের করোনা সনাক্ত হয়েছে।
স/এষ্

