ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ডাক্তারদের পিপিই ও এন-৯৫ মাস্ক দিলো এফডিএসআর

admin
মে ১৪, ২০২০ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) পিসিআর ল্যাবরেটরীতে কর্মরত ডাক্তার ও টেকনোলজিস্টদের সুরক্ষার জন্য উন্নতমানের কার্যকরী সার্টিফাইড পিপিই স্যুট (ব্যক্তিগত সুরক্ষা উপকরণ), এন-৯৫ ও ফেস শিল্ড মাস্ক দিয়েছে চিকিৎসকদের সুরক্ষার জন্য গঠিত ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর)।

আজ দুপুরের দিকে ফমেকের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেন এফডিএসআর এর মহাসচিব ও যুগ্ন মহাসচিব ।

এফবিএমএসএ এবং এফডিএসআর এর সদস্যদের আর্থিক সহায়তায় দেশের বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য এফডিএসআর সার্টিফাইড পিপিই বিতরণ করছে।

এসময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান বুলু, পেড্রিয়াট্রিক সার্জন ডা. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. আবু ফয়সল মোঃ পারভেজ তুহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন এসময় সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের সুরক্ষার অধিকার ও রোগীর সুচিকিৎসার জন্য সারাদেশে তারা এসব সুরক্ষা সামগ্রী দিচ্ছেন। এই প্রথম কোন পিসিআর ল্যাবের জন্য এসব উপকরণ দেয়া হলো। তিনি বলেন, ফেডারেশন অব বাংলাদেশী মেডিকেল সোসাইটি অব অস্ট্রেলিয়া (এফবিএমএসএ) সহ আরো কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সহায়তা করছে এ কাজে।

স/এষ্