ঢাকাবুধবার , ১৩ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে শান্তি সংঘ সামাজিক ফাউন্ডেশনে সবজি বিতরণ

admin
মে ১৩, ২০২০ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : গাজীপুরের টঙ্গীতে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ঘরবন্ধি নিম্ন আয়ের মানুষের মাঝে শান্তি সংঘ সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন অসহায় দুস্থ ও মধ্যবিত্ত ১ হাজার পরিবারের মাঝে তৃতীয় ধাপে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।

সবজিগুলোর মধ্যে ছিল, পাট শাক, কাকরোল, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া। সবজি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি মনির আহমেদ, শান্তি সংঘ সামাজিক ফাউন্ডেশনের উপদেষ্টা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিল আবুল হাসেম, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান টিটু, শাহজাহান সিরাজ, শান্তি সংঘ সামাজিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ সভাপতি পারভেজ ঢালী, শামীম আলম, সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, রিপন হোসেন, সাজ্জাদুল ইসলাম রনি, জুয়েল রানা, সামাদ সরকার, শহীদ হোসেন, রুবেল হোসেন, শামীম হাসান, মনির হোসেন, মমিন, রনি হোসেন, শাহেদ আল হোসাইন, শাহীন আহমেদ, আবেদ ইমরান, রাসেল হোসেন, ফয়সাল, ইমন আহমেদ, সাইফুল ইসলাম, আহাদ হোসেন, রাব্বি হোসেন, ফয়সাল আহমেদ, সাকিব হাসান, রমজান মিয়া প্রমুখ।

শান্তি সংঘ সামাজিক ফাউন্ডেশনের নেতাকর্মীরা বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সমাজের কর্মহীন পরিবারের সপ্তাহে দুই দিন আমরা সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে সবজি বিতরণ করে থাকি।

৪ দিন পর আবার আমরা ৪র্থ ধাপে এই কর্মসূচি পালন করব। যারা এই দূর্যোগে মানুষের পাশে দাড়াতে চান, কিন্তু ব্যস্ততার কারনে পারছেন না, তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের শান্তি সংঘ সামাজিক ফাউন্ডেশন এর সদস্যরা সবাই আপনাদের সহযোগীতা করবো।

স/এষ্