ঢাকাবুধবার , ১৩ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঘোড়াঘাট পৌর মেয়রকে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

admin
মে ১৩, ২০২০ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : করোনা ক্লান্তি সময়ে দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণের সময় ঘোড়াঘাট পৌর মেয়রের উপর হামলা ও শারিরীক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী করেছেন ঘোড়াঘাট পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ (১৩ মে) বুধবার বেলা সাড়ে ১২টায় পৌরসভা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পৌর মেয়রের উপরে হামলা ও শারিরীক লাঞ্চিতের ঘটনায় আটকৃতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

অপরদিকে হামলার শিকার পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলন আজ পৌরসভার হলরুমে সাংবাদিক সংম্মেলন করেন।

তিনি জানান, গতকাল বিকেল ৫ টায় ঘোড়াঘাট উপজেলার অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছিলো। এমন সময় উপজেলার যুবলীগের সভাপতি জাহাঙ্গীর, মামুন, মাসুদ, আসাদুল ও নান্নুসহ আরো ১২/১২ জন যুবক আমার উপর আক্রমন চালায় এমনকি আমার মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তি হয় এবং আমাকে তারা মারপিট করেন। একপর্যায়ে সেখানে অবস্থানরত সাধারণ জনগন আমাকে হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, যারা আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিলো এবং দলের ভাবমূর্তি খুন্য করার লক্ষ্যে এমন ঘৃনিত কাজে লিপ্ত তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কারের দাবি করছি।

স/এষ্