ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমাীতে ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে জীবননাশের হুমকি থানায় জিডি

admin
মে ১২, ২০২০ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টার মামলা করায় বাদীসহ তার পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেয়ায় পুনরায় থানায় জিডি করেছেন মামলার বাদী। এ ঘটনা ঘটেছে উপজেলার রুপাপাত ইউনিয়নের পচামাগুরা গ্রামে।

এজাহার ও জিডি সূত্রে জানা যায়, ওই গ্রামের এক নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের বাকা মোল্যার লম্পট ছেলে তরিকুল মোল্যা। এ ঘটনায় ওই নাবালিকা মেয়ের মা বাদী হয়ে বোয়ালমারী থানায় গত ১ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নম্বর ১।

মামলার ২ নং আসামি জুয়েল মোল্যা গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে জামিনে এসে অপর আসামি তার ছোট ভাই বারিক, মারিয়া, ববিতা, শেফালীকে নিয়ে মামলা তুলে নেয়ার জন্য বাদী ও তার স্বামীকে জীবননাশের হুমকি দিয়ে বলে, ‘মামলা তুলে না নিলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হবে।’

এ হুমকির পরিপ্রেক্ষিতে ৬ মে বাদী বোয়ালমারী থানায় আরও একটি জিডি করে নাবালিকা মেয়েটির মা। জিডি নম্বর ২১৭। মামলার অন্য আসামি তরিকুল, বারিক, বাকা, সোনিয়া পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

স/এষ্