ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে মারফর আলী মেম্বার

admin
মে ১২, ২০২০ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে ভূমিদস্যু ও চাঁদাবাজির বিচারের দাবি জানিয়ে গত -১১-০৫-২০২০ইং তারিখে বিভিন্ন অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদর উপজেলার আধারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মারফত আলীর বিরুদ্ধে মানববন্ধন করে মাঝিকান্দি গ্রামের অর্ধশতাধিক নারী ও পরুষ। উক্ত মানবন্ধন সম্পূর্ন মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন দাবি করে মারফত আলী মেম্বার তার লিখিত বক্তব্যে বলেন, দেশে আমার প্রচুর পৈত্রিক সম্পত্তি রয়েছে। আমি ঢাকা থাকি ব্যবসা করি।

ক্রয়সূত্রে ৫৫ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘ ২৫ বছর ধরে ভোগ দখলে আছি। প্রতিবছর চাষাবাদ করি। ভাষানচর মৌজার আর এস ৩২৭ নং খতিয়ানের ৬৪১ দাগে ৫৫ শতাংশ জমি যা আমার দখলে আজও বিদ্যমান। এই জমি দাবি করে একাধিকবার মামলায় করে হেরে গেছে আইয়ুব আলী গংরা। তারা জমির মালিক আছে মর্মে কোন কাগজপত্র আদালত কিংবা কোথাও দেখাতে পারেনি।

২৫ বছর আগের ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি মাঝিকান্দি গ্রামের একটি স্বার্থেন্নেষী মহল আমার বিরুদ্ধে ভূমি দস্যুতা এবং চাঁদাবাজির অভিযোগ তোলে। আমি কার কাছ থেকে চাঁদা দাবি করছি এবং কার জমি দখল করছি মর্মে কোন প্রমান কেউ দেখাতে না পারলে আমি তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিবো। উক্ত সংবাদ প্রচারে দেশ এবং দেশের বাইরে আমার মান সম্নান ক্ষুন্ন হয়েছে। আমি এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

স/এষ্