মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় করোনাকে পরাজিত করে বাড়ি ফিরলেন স্বাস্থ্যকর্মীসহ ১০ যোদ্ধা। তারা হলেন, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স দীপা, স্বামী তুহিন রানা, নার্স মোসলেমা ও , আত্রাই উপজেলার আনোয়ারা বিবি, সাদিক ও সামাদ, মহাদেবপুর উপজেলার আশা ও সুজিত, মান্দা উপজেলা সাব্বির এবং সাপাহার উপজেলার শাহিন।
এসময় করোনা জয়ীদের প্রত্যেক উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নওগাঁর সিভিল সার্জন ডাঃ আ. ম. আখতারুজ্জামান সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডাঃ আ. ম. আখতারুজ্জামান জানান, করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীসহ ওই ১০ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার দেওয়া হয়। ১৪ দিন পর প্রত্যেকের নমুনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে। এরপর তারা সম্পন্ন সুস্থ্য হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
করোনা ভাইরাস থেকে সুস্থ্য হওয়া রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স দীপা বলেন, প্রথমে করোনা পজেটিভ হওয়ার খবর শোনার পর খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল আর বোধ হয় বাঁচবো না। কিন্তু চিকিৎসকদের সু-চিকিৎসা পেয়ে ও নিয়ম-কানুনগুলো সঠিক ভাবে পালন করায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর সুস্থ্য হয়েছি। খুবই ভালো লাগছে যে আমি করোনা ভাইরাসকে পরাজিত করতে পেরেছি।
অপরদিকে, নওগাঁর ধামইরহাটে আবারও একজন ঢাকা ফেরত ১৫ বছর বয়সের কিশোরের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। ছেলেটির বাড়ি আলমপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামে। উপজেলা প্রশাসন আলমপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের বাড়িটি লকডাউন ঘোষণা করেছেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বপ্নন কুমার বিশ্বাস সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান আক্রান্ত ছেলেটি ঢাকায় গার্মেন্টসে কাজ করতো।
৫ মে ঢাকা থেকে বাড়ি এলে গ্রামের মানুষ বাধা দিলে পরের দিন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শরীরে করোনা আছে কিনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এখন সে করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে আছে।
স/এষ্

