মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : মহামারী করোনায় বেকার ও কর্মহীন হয়ে পড়েছে দেশের মানুষ। এই দুর্যোগ কালীন পরিস্থিতিতে দেশের এই সব ক্ষতিগ্রস্থ্য দরিদ্র ও নিম্ম আয়ের পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য নওগাঁয় সরকারী ত্রাণ তহবিলে খাদ্য সামগ্রী জমা দিলো বেসরকারি সংস্থা (এনজিও) আশা।
মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা (এনজিও) আশা’র উদ্যোগে সরকারি ত্রাণ তহবিলে খাদ্য সহায়তা হিসেবে জেলা প্রশাসকের নিকট ৫ শত ব্যাগ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ২ শত ব্যাগ খাবার সামগ্রী হস্তান্তর করা হয়।
এদিন সদর উপজেলা প্রাঙ্গনে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, সদর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, আশার পক্ষে উপস্থিত ছিলেন আশা-বগুড়া ডিভিশনের কর্মকর্তা আব্দুস সাত্তার, আশা-নওগাঁ সদর জেলার ডিস্ট্রিক ম্যানেজার মোখলেছুর রহমান।
এছাড়াও আশার আরএম রেজাউল করিম, আসাদুজ্জামান, সদর-১ ব্র্যাঞ্চের ম্যানেজার আলমগীর আকতার, ২ ব্র্যাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান, মুক্তার হোসেন, তৌহিদুল ইসলাম, অন্যান্য সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
এসব খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেট রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার তেল।
স/এষ্

