ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পঞ্চগড়ে চিকিৎসক ও নার্সদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

admin
মে ১২, ২০২০ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চিকিৎসক ও নার্সদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্জানাইজেশনের (ইএসডিও)।

মঙ্গলবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডা. ফজলুর রহমানের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকে এইডের সহযোগিতায় ‘সচেতনতা বৃদ্ধি ও মৌলিক সুরক্ষা সরঞ্জামের মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধমূলক কর্মসূচির’ আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও এসব সামগ্রী বিতরণ করে।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, পিপিই গাউন, প্লাস্টি এপ্রোন, ফেস শিল্ড, মেডিকেল মাস্ক, হ্যাভি ডিউটি হ্যান্ড গ্লাভস, গামবুট, মেডিকেল হ্যান্ড গ্লাভস ৫০৬টি ও হোম কোয়ারেন্টাইনের গাইড লাইন ২০০টি।

এ সময় ইএসডিওর সহকারী কর্মসূচি সমন্বয়কারী আবুল মনসুর সরকার, জেলা ফোকাল পার্সন মো. রাজিউর রহমান উপস্থিত ছিলেন।

স/এষ্