ঢাকাসোমবার , ১১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করেনার ছোবলে বন্ধ হয়ে গেল কয়েক’শ বছরের ঐতিহ্যবাহী কালুডাঙ্গার মেলা

admin
মে ১১, ২০২০ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশার) থেকে আজম খাঁন : করোনার ভয়াল ছোবলে পৃথিবী থমকে গেছে। থমকে গেছে মানুষের আনন্দ ফুর্তি, সামাজিক আচার অনুষ্ঠান ও মিলন মেলা। তারই ধারাবাহিকতায় এ বছর বন্ধ হয়ে গেল বাঘারপাড়া উপজেলার কয়েক’শ বছরের ঐতিহ্যবাহী কালুডাঙ্গার মেলা ও নামযজ্ঞ অনুষ্ঠান।

হিন্দু ধর্মালম্বীদর উদ্যোগে প্রতি বছর পহেলা বৈশাখে এ মেলা শুরু হয়ে বৈশাখ মাসব্যাপী চলত এ মেলার নানা রকম কার্যাবলী । প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ১৪২৭ বঙ্গাব্দের প্রথম দিন থেকে এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈশাখ মাসের শেষ সপ্তাহের মগলবার হতে নামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে।

প্রতি বছর মেলা শুরুর পূর্ব থেকেই সাধু-সৈন্যাসীদের আগমন শুরু হয়। কিন্তু মানুষের জীবনের কথা চিন্তা করে থমকে যাওয়া পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে এবছর কালুডাঙ্গা( হাজরাতলা) শিব মদিরের কর্তপক্ষ এ ঐদিহ্যবাহী মেলার আচার অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে। এ সময় শুধু সংক্ষিপ্ত পরিসরে তাদের পূজা- অর্চনা চলবে বলেও জানা গেছে।

কত বছর পূর্ব এ মেলার সূত্রপাত তার সঠিক ইতিহাস কারো জানা নেই। প্রায় কয়েক’শ বছর পূর্ব থেকে ঐতিহ্যবাহী কালুডাঙ্গার( হাজরাতলায়) এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে এলাকার অনেক মুরব্বী জানান। এ মেলা শুরুর পক্ষকাল আগ থেকে দূর- দুরান্ত থেকে আগত সাধু-সন্যাসীদের মিলন মেলায় পরিনত হয় এ মেলা প্রাঙ্গন। এ মেলার সুনাম বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের বিভিন্ন রাজ্যেও রয়েছে।

সেখান থেকেও দলে দলে ভক্তদের আগমন ঘটে এ মেলায়। রোগ মুক্তি সহ মনের আশা পূরন হবে এ আশায় বুক বেঁধে সাধারণ মানুষরা অনেকেই এখানে মানত করে। অনেকেই এখানে মানত করে সুফল পেয়েছেন বলেও কিংবদন্তি রয়েছে।

মেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বিধায় দেশর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ বছর মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে মেলা পরিচালনা কমিটির সভাপতি প্রদ্বীপ কুন্ডু (ব্লু) জানান।

স/এষ্