ঢাকাসোমবার , ১১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে কৃষক ছাড়াই বোরো ধান সংগ্রহের লটারী

admin
মে ১১, ২০২০ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে কৃষকের উপস্থিতি ছাড়াই বোরো ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে লটারী অনুষ্ঠিত হয়।

কৃষকের উপস্থিতি ছাড়াই শুধুমাত্র কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির লটারী অনুষ্ঠানের উদ্বোধন করে চলে যান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা মোসা. সালমা আকতার, খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ করিম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মণ্ডল। এছাড়া কোনো কৃষক বা অন্য কোনো ইউপি চেয়ারম্যানকে দেখা যায়নি।

জানা যায়, উপজেলার প্রায় ৪৭ হাজার কৃষকের মধ্যে ধান সরবরাহে ইচ্ছুক ৮টি ইউনিয়নের ৯ হাজার ১শত ৩৪ জন কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ১ হাজার ৪ শত ৩৯ জন কৃষক নির্বাচন করা হয়। ইউনিয়ন ভিত্তিক ধান উৎপাদনের ভিত্তিতে প্রতি ইউনিয়নে কৃষকের সংখ্যা নির্ধারণ করা হয়।

লটারীতে নির্বাচিত প্রতিটি কৃষক সর্বোচ্চ এক মেট্রিক টন ধান দিতে পারবেন। গত ২৬ এপ্রিল থেকে ধান সরবরাহের কথা থাকলেও যেহেতু ধানা কাটা মাড়াই শুরু হয়নি তাই লটরী কিছুটা বিলম্বিত হয়। ধান সংগ্রহ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান বলেন, লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন শতভাগ স্বচ্ছ হয়েছে। লটারীর অনুষ্ঠানের বিষয়টি আমরা সকলকেই জানিয়েছি। তবে করোনার কারণে এবং ধান কাটা মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকায় কৃষক উপস্থিতি কম ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বলেন, করোনার কারণে কৃষকের উপস্থিতি কম ছিল।

স/এষ্