খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ গরীব কৃষকের মাঠের পাকা ধান সেচ্ছায় কেটে বাড়িতে পৌঁছে দিলেন ছাত্রলীগ কর্মীরা।
নওগাঁ জেলা ছাত্রলীগের কয়েকটি টিম জেলার বিভিন্ন উপজেলায় গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।
নওগাঁ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ কারিম হোসেনের উদ্যোগে বদলগাছীতে কোলা ইউনিয়নের কোলা গ্রামের এক প্রান্তিক গরীব কৃষক -শ্রী উজ্জ্বল দেবনাথ এর ১.৫ একর জমির ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়। এসময় ৩০/৩৫ জন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ধান কাটায় অংশগ্রহন করে।
বদলগাছী সরকারি বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সহ বদলগাছী থানা ছাত্রলীগের কর্মী মোঃ বর্ষন, রাকিব। এছাড়াও ৫ নং কোলা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী এলাহী,রকেট, রুহুল, টিটু, সজীব, মানিক, রিফাত, জুয়েল, রাজু প্রমুখ ধান কাটায় অংশগ্রহণ করেন।
ছাত্রলীগের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা।
স/এষ্

