মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসূল গ্রাম গ্রাম ঘুরে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন ৬ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (১১ মে) সকাল থেকে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের কর্মহীন অসহায় পরিবারে এসব খাবার সামগ্রী বিতরণ করেন তিনি। এ দিন মুজিবনগর উপজেলার দারিয়াপুর, মহাজনপুর ও বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ শত গ্রাম খেজুর, ১ লিটার তেল ও ১ টি করে সাবান বিতরণ করা হয়।
এসময় জেলা পরিষদের সদস্য আজিমুল বারি মুকুল, আলমাস হোসেন শিলু, শাহীন উদ্দীন সহ পরিষদের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
স/এষ্

