খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে করোনা ভাইরাসে আরও ২জনের নমুনা পজিটিভ এসেছে এ নিয়ে এই উপজেলায় মোট ৫ জন আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে।
গত (১০ মে) নতুন করে আরও দুজনের নমুনায় করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরা হল উপজেলার এন আরবিসি ব্যাংকের সহকারী কর্মকর্তা মোঃ রমজান আলী। রমজান আলী ২সপ্তাহ ধরে ছুটি নিয়ে ঢাকায় বাড়ীতে অবস্থান করছিলেন, গত ০৭/০৫/২০তারিখে বদলগাছী এসে নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয় তার রিপোর্ট পজিটিভ এসেছে।
এনআরবিসি ব্যাংকের ম্যানেজার খাইরুল আলম বলেন রমজান আলী ৫ তারিখে ছুটি থেকে আসার পর তাকে ব্যাংকে ঢুকতে দেওয়া হয়নি।এ ছাড়াও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার মোঃ আল মামুন এর নমুনা পাঠানো হয়েছিল তার রিপোর্ট পজিটিভ এসেছে।
ইতিপূর্বে যারা করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছেন তারা হলেন, উপজেলর পাহাড়পুর ইউপির চাকলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ হোসেন দীর্ঘ দিন ঢাকা গাজিপুর গার্মেন্টস কর্মী হিসাবে কাজ করছিলেন, সে বাড়ীতে এসে গত ৩০/৪/২০তারিখে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয় তার রিপোর্ট পজিটিভ এসেছে।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কার্ডিওগ্রাফার সাবিকুন্নাহার এর নমুনা পরীক্ষার পর তার রির্পোট পজিটিভ এসেছে। উপজেলার কার্তিকাহার গ্রামের মৃত সোনাতুল্লা মন্ডলের ছেলে হাতেম আলী সে দীর্ঘদিন ধরে ঢাকায় কাচা তরকারি ব্যবসা করছিলেন বাড়ীতে এসে নমুনা পরীক্ষা করার পর তার রির্পোট পজেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কানিস ফারহানা বলেন বাহির থেকে বদলগাছী আসার খবর পেয়ে আমরা তাদের বাড়ীতে গিয়ে পরীক্ষার জন্য ১৬০ জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার ৫ জনের রির্পোট পজেটিভ এসেছে। তবে তাদের অবস্থা ভাল আছে।
স/এষ্

