ঢাকারবিবার , ১০ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

admin
মে ১০, ২০২০ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া থানা পুলিশ অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে। রোববার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের ভুলবাড়িয়া বল্লামুখ মাঠের এক পাট ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ভুলবাড়িয়া বল্লামুখ গ্রামের মাঠের পাট ক্ষেতে আনুমানিক ৩৫ বৎসরের এক নারীর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। লাশের পরনে ছিল সাদা ও গোলাপি রঙয়ের স্যালোয়ার কামিজ, মাথায় ছোট ছোট চুল ও হাতের নখ লম্বা লম্বা । বাঘারপাড়া থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানা যায়।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদেরকে জানান যে, লাশটি দেখে মনে হয়েছে ২৪ ঘন্টা পরে তার মৃত্য হয়েছে। লাশটি একটু পচে পচে গেছে। মেয়েটি কিভাবে মৃত্যবরন করেছে তা এই মুহুর্তে নিশ্চিত হওয়া যায়নি।

তবে নারীটির লাশ দেখে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পরই জানা যাবে কিভাবে তার মৃত্যঃ হয়েছে।

স/এষ্