বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়ায় করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী রিপন দেবনাথ।
যশোর-৪ আসনের সাংসদ রনজিত রায়ের নির্দেশনায় রোববার বিকালে রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামে তার নিজ বাড়িতে অর্ধশত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল , ডাল, আলু, আটাসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।
খাদ্য বিতরণকালে সাংসদের প্রতিনিধি পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক শান্ত দেবনাথ, শালবরাট যুব সংঘের সভাপতি ও ইলেকট্রিক ব্যবসায়ী রিপন দেবনাথ উপস্থিত ছিলেন।
স/এষ্

