ঢাকারবিবার , ১০ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা এখন বোয়ালমারীতে

admin
মে ১০, ২০২০ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নতুন করে একই পরিবারের আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।
জানা যায়, ধুলপুকুরিয়া গ্রামের শ্রীবাস রায় ঢাকার বিআরবি হাসপাতালে যকৃতের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মে মারা যায়।

ওইদিনই তার মৃতদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এনে সৎকার করা হয়। সৎকারের দু’দিন পর ৫ মে শ্রীবাস রায়ের স্ত্রী শিখা রায়ের করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষায় পজেটিভ ধরা পড়ে। শিখা রায়ের সংস্পর্শে আসা একই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ১০ মে রবিবার ৫ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।

আক্রান্তদের মধ্যে দুই জন পুরুষ, তিন জন মহিলা। আক্রান্তরা হলেন অসিত রায়, সাগরিকা রায়, হাসি রাণী রায়, অপূর্ব রায় ও তমা রায়। এ নিয়ে ফরিদপুর জেলার মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এখন বোয়ালমারীতে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, শিখা রায়ের করোনাভাইরাস ধরা পড়লে ওই বাড়িসহ আশপাশের প্রায় ৪০টি বাড়ি লকডাউন করা হয়। নতুন আক্রান্তদের শারিরীক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, উপজেলায় এ পর্যন্ত ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত বাকি সবাই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

স/এষ্