এম এম রহমান,মুন্সীগঞ্জ: গতকাল শনিবার মুন্সীগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর কোন রেজাল্ট হাতে পায়নি জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ২৪৩ জনই। রবিবার সকালে ৫ তারিখের পাঠানো পেন্ডিং থাকা ২৩ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ( নিপসম) ।
এতে ২ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪৫ জনে। নতুন আক্রান্ত ২ জন হলেন, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: কাজী সোনিয়া এবং অপরজন হলো আটপাড়া এলাকার মোশারফ হোসেন।
ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১২ জন। এরমধ্যে মৃত ব্যক্তির নমুনা ছিলো ১০ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।
স/এষ্

