ঢাকারবিবার , ১০ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিমুলিয়া ঘাটে ঢাকা মুখী শ্রমজীবি মানুষের ঢল

admin
মে ১০, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকাগামী শ্রমজীবি মানুষের ঢল নেমেছে। রবিবার সকাল থেকে দক্ষিনবঙ্গের ২৩ জেলার প্রবেশদ্বার শিমুলিয়াঘাটে ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে গার্মেন্টস কর্মী ও দোকান পাট খোলার ঘোষণায় এই খাতের সংশ্লিষ্ট লোকজনও রয়েছেন। ঈদের কেনাকাটায় শপিং মল খোলার খবরে দক্ষিনবঙ্গের জেলাগুলো থেকে ঢাকাগামী শ্রমজীব মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন শিমুলিয়া ঘাটে।

ফেরিতে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মাপাড়ি দিচ্ছে তারা। তবে, গণপরিবহন সংকট থাকায় নিজেদের কর্মস্থলে যেতে নানা ধরনের ভোগান্তিতে পড়েছে শ্রমজীবি মানুষেরা। করোনা ভাইরাসের প্রার্দুভাবের মধ্যে তারা নিজ নিজ গন্তব্যে পৌছানোর চেষ্টা করছে। মধ্যরাত থেকে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরির সংখ্যা বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাওয়া নৌপুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, দোকানপাট খুলছে এজন্য শ্রমজীবী মানুষ সকাল থেকে ফেরি পারপার হচ্ছে। বর্তমানে নৌরুটে দশটির বেশি ফেরি চলাচল করছে। এদিকে গণপরিবহন সংকটে চরম বিপাকে পড়ছে ঘাটে আসা যাত্রীরা। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, পিকআপ ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সায় করে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।

স/এষ্