ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠি উপজেলা চেয়ারম্যানের হিংস্রতার শিকার: শিক্ষকসহ আহত ৫


মার্চ ২৯, ২০১৭ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেনের হিংস্রতার শিকার হয়েছেন এক প্রধান শিক্ষক। ভেঙে দেয়া হয়েছে ওই প্রধান শিক্ষকের হাত-পা।এ ঘটনায় আহত হয়েছেন ২ নারীসহ অন্তত আরও ৩ জন। আহতরা হলেন- গোবিন্দ ধবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া, কীত্তিপাশা বাজারের ব্যবসায়ী উত্তম দাস, তার বোন রীনা দাস এবং ভাইয়ের স্ত্রী অঞ্জনা দাস। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হলে প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া এবং ব্যবসায়ী উত্তম দাসকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা অভিযোগ করে জানায়- মঙ্গলবার রাত ১০টার দিকে কীত্তিপাশা এলাকায় সদও উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান তার সহযোগিদের নিয়ে উত্তম দাসের ঘর থেকে প্রধান শিক্ষক লতিফ মিয়াকে টেনেহেচড়ে বের করে হকিষ্টিক দিয়ে বেধরক মারধর করতে থাকে। এ সময় তাকে রক্ষা করতে এসে মারপিটে অন্যরা আহত হয়। মারধরের এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যানের গাড়িতে তাদেরকে ঝালকাঠি থানায় নিয়ে আসে। ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে তাদের ওপর হামলা ও মারধর করা হয় বলে প্রধান শিক্ষক দাবি করেছেন।

উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান জানান- তাকে হত্যার হুমকি দেওয়াতে ক্ষুব্ধ সমর্থকরা এ কান্ড ঘটিয়েছে।ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এসএম হাসান মাহামুদ জানান- আব্দুল লতিফের হাত ও পায়ের হাড় ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

স/জনী