এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ২১১ জন।
শুক্রবার সকালে ৫ এবং ৬ তারিখের পাঠানো পেন্ডিং থাকা ১৬২ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ( নিপসম) । এতে ৩২ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪৩ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৬ জন , শ্রীনগরে ১২ জন, সিরাজদিখানে ৬ জন , লৌহজং ৬ জন এবং গজারিয়া ২ জন। ইতিমধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।
স/এষ্

