মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : “তুমি রবে নিরবে হৃদয়ে মম”নওগাঁ জেলার আত্রাই উপজেলার নির্জন প্রত্যন্ত পল্লী বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মনিয়ারী ইউনিয়নের (কালিগ্রাম পরগণা) কাচারী বাড়ী পতিসর যেন আজ নির্জনতায় নিরবে চলে গেলো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিন।
আরো নিস্তব্ধ। কিন্তু ফি বছরেও হয়েছে সব। হবারই কথা ছিল আজ যে ২৫ বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তি। কৃষ্ণচূড়ায় ফুল এসেছে, সোনালু ফুলের হলদে রঙের চ্ছটা কাছারি বাড়ির বর্হিপ্রঙ্গনের এক কনে প্রকৃতির রুপের মেলা বসেছে।
তবে এবার করোনার মহামারির কারনে পতিসরে নিরবে চলে গেল কবির জন্মজয়ন্তি। কবি প্রকৃত জমিদারি কালিগ্রাম পরগনা হলেও এখনো তা রয়ে গেছে আনেকটাই পিছিয়ে। কাছারি বাড়িটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যাদুঘর। নিভৃত পল্লীর কাছারি বাড়িকে ঘিরে সবুজের বড়ই অভাব।
তবুও কবির প্রতি শ্রদ্ধা আর ভালবাসাকে বুকে বেধে সকল সমস্যাকে মেনে নিয়ে এক অদৃশ্য ভালবাসার টানে রবি ভক্তরা ছুটে আসেন পাখিডাকা নিভৃত পল্লী পতিসরে। আঁকাবাঁকা পাকা সড়ক চলে গেছে নিঝুম- নিস্তদ্ধ-নিভৃত পল্লী¬ নওগাঁ জেলার আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নে পতিসরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারী বাড়ি । কবির প্রিয় নাগর নদী কাছারীবাড়ির সীমানা ছুঁয়ে এঁকেবেঁকে চলে গেছে ।
নতুন করে সানবাাঁধানো ঘাট হয়েছে সেখানে। এখানে প্রতি বছর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তি উপলাক্ষে বসে মানুষের মিলন মেলা। দূর দূরান্ত থেকে কবির ভক্তরা ছুটে আসেন তাদের প্রিয় কবির স্মৃতি বিজড়িত পতিসর কাছারি বাড়ি প্রাঙ্গনে। এ যেনো সব পার্বনকে ছাড়িয়ে যেতো। প্রতি বছর আসতো পতিসরের পরিবার গুলোতে তাঁদের আত্নীয় স্বজন কবির জন্মজয়ন্তিকে ঘিরে। কিন্তু এবার করোনার কারনে নেই কোন আয়োজন।
১৮৯১ সালের পর কবি বহুবার এসেছেন পতিসর কুঠিবাড়িতে নাগর নদী পথে বজড়ায় চড়ে। এই পতিসরে বসে কবি রচনা করেছেন কাব্য নাটিকা , বিদায় অভিশাপ, গোরা ও ঘরে বাহিরে উপন্যাসে অনেকাংশ। ছোট গল্পের মধ্যে প্রতিহিংসা, ঠাকুরদা, ইংরাজ ও ভারত বাসী প্রবন্ধ।
গানের মধ্যে যেমন “তুমি সন্ধ্যার মেঘমালা/ তুমি আমার নিভৃত সাধনা,” বধূ মিছে রাগ করোনা, তুমি নব রুেেপ এসো প্রানে, সহ অনেক গান। দুই বিঘা জমি, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাসহ বিভিন্ন কবিতা। কবির স্মৃতি বিজড়িত মনিতলার পূজামন্ডপের সেই তাল গাছটি আজ আর নেই। ঝড়ে ভেঙ্গে গেছে অনেক আগে।
তবে রবীন্দ্র গবেষকগনের ধারনা মতে পতিসর কুঠিবাড়ির সামনে যে দুই বিঘার মাঠটি আছে সেটিই কবির রচিত কবিতা দুই বিঘা জমি’র সেই মাঠটি।
সংগ্রহের মধ্যে রয়েছে কবির দেয়াল ঘড়ি, লোহার সিন্দুক, খাট, টি-টেবিল, টি-পট, আয়না, নাগর বোটের এ্যাংকর, ট্রাক্টরের ভগ্নাংশ, কবির স্নানের বাথটাব, কবির বিভিন্ন বয়সের ছবি, কবির স্বহস্তে লিখিত ৬ পৃষ্ঠার চিঠিসহ নানান সামগ্রী।
স/এষ্

