ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ট্রাকের সাথে সংঘর্ষ এড়াতে বাস খাদে পড়ে ১ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার এস আই বদিউর রহমান জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস লাউদিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে উল্টে যায়। সেসময় ওই বাসের হেলপার আজাদ বাস থেকে ছিটকে পড়ে ট্রাকের চাঁকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওই বাসের হেলপার আজাদ মারা যান। নিহত আজাদের বাড়ি যশোর কোতয়ালী থানার বেজপাড়া গ্রামে।
স/জনী

