ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেশবপুরে বকেয়া বিল আদায়ে সংযোগ বিচ্ছিন্নকালে হামলায় ৯ বিদ্যুৎ কর্মী আহত


মার্চ ২৯, ২০১৭ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশপুরে বিদ্যুৎ বিল বাকির কারণে সংযোগ বিচ্ছিন্ন করায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের ভাইয়ের উস্কানীতে গ্রামবাসির হামলায় ৯ জন বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার বাউশলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, যশোর পল¬ী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের লোকজন সোমবার বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা গ্রামে বিদ্যুৎ বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। কমপক্ষে ৩/৪মাস বিদ্যুৎ বিল বাকি থাকায় ওই গ্রামের ফারুক হোসেনের সংযোগসহ ২০টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে ফিরে আসছিল। এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাই ফারুক হোসেন তাদের রাস্তায় আটকে পুনরায় সংযোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু বিল বাকী থাকায় পুনঃসংযোগ দিতে রাজী না হওয়ায় ফারুকের নেতৃত্বে ৫০/৬০ জন যুবক লাঠিসোটা, হাসুয়াসহ দেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাউশলা বাজারে বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা বিদ্যুৎ কর্মীদের বেধড়ক পিটিয়ে আটকে রাখে। হামলায় বিদ্যুৎ কর্মী শেখ মিকাইল হোসেন (৪২), খায়রুল ইসলাম (৩৫), কাজী মহব্বত হোসেন (৪২), মোসলেম আলী (৫০), লাইন ম্যান রমজান আলী (৪৫), কুমারেশ মিস্ত্রি (৩৫), রাজু আহম্মেদ (৫০), বিজয় (৩৮) ও ড্রাইভার শেখ বিপু (৪০) আহত হয়। এদের মধ্যে মিকাইল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বিদ্যুৎ বিল বাকি রাখা যাবে না তা গ্রামের লোকজন জানে না। তারা না বুঝেই হামলা করেছে। আমি বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করেছি।
এ ব্যাপারে কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ছিদ্দিকুর রহমান জানান, অফিস আদেশে তার অফিসের লোকজন বাউশলা গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। ফেরার পথে রাস্তায় আটকে তাদের বেদম মারপিট করেছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স/জনী