ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে প্রথম স্বাস্থ্য কর্মীর মৃত্যু

admin
মে ৫, ২০২০ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর কমিউমিনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আশরাফ-উল-ইসলাম (৩৬) করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার (০৫ মে) বিকালে তার মৃত্যু হয়। তিনি বাড়ীতে অসুস্থ্যবোধ করলে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা কেয়ার ইউনিটের আইসোলেশনে নিয়ে আসা হয়।

সাথে সাথে অক্সিজেন। পরে তার অবস্থার আরও অবনিত ঘটলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। মুন্সীগঞ্জের আইসোলেশন থেকে রওনা হওয়ার কিছুক্ষন পরেই তিনি না ফেরার দেশে চলে যান। মৃত ব্যাক্তি মুন্সীগঞ্জ সদর উপজেলা মিরকাদিমের চন্দনতলা গ্রামের মো. সালাউদ্দিনের পুত্র। তাঁর মৃত্যুতের মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগে শোকের ছাঁয়া নেমে আসে। এদিকে তার স্ত্রী ও সন্তানসহ পুরো পরিবারের চলছে এখন শোকের মাতম। করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসাবে আশরাফ-উল-ইসলাম অবদান রেখেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বনিক এই তথ্য নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ থাকায় বাড়িতে অবস্থান করছিলো। রবিবার তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় প্রেরণ করা হয়। কিন্তু রিপোর্ট হাতে আসার আগেই তিনি মৃত্যু বরন করেন। তাকে ডাব্লিওএইচও’র প্রটোকল অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

“নিজেদের সুরক্ষা রেখে স্বাস্থ্য বিভাগের সকলকে সেবা প্রদানের পরামর্শ প্রদান করেছেন” জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগে করোনার উপসর্গ নিয়ে এই প্রথম মৃত্যুর ঘটনা। মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগে মঙ্গলবার ৯ জনসহ মোট ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।

স/এষ্