ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে জাতীয় পতাকার ব্যবহারের নিয়ম ও তাৎপর্য তুলে ধরে লিফলেট বিতরন


মার্চ ২৯, ২০১৭ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:

ঘর, দোকান, গাড়ীতেসহ সর্বস্তরে সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার তাৎপর্য তুলে ধরে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে।নৌকা প্রেমিক হিসেবে খ্যাত ঝিনাইদহে রাকিবুল বাশার রোকন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ লিফলেট বিতরণ করেন। এছাড়াও তিনি বিতরণ করেন কাগজের তৈরী নৌকা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের মডার্ণ মোড় থেকে লিফলেট বিতরণ শুরু করেন তিনি। দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে লিফলেট ও কাগজের তৈরী নৌকা বিতরণ করেন তিনি। সেসময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ মিয়া, আজাদ রহমান,আনিচুর রহমান হিরু,আলমগীর বাশার, রনজিত প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে পাকিস্থানি হানাদার বাহিনীর বর্বরতা ও মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মকে জানানোর জন্য প্রতিবছর শহরের মডার্ণ মোড়, পুরাতন ডিসি কোর্ট চত্বরসহ বিভিন্ন স্থানে মাস ব্যাপী মুক্তিযোদ্ধার ভাস্কর্য প্রদর্শন করেন রকিবুল বাশার রোকন। এছাড়াও গত বছর বাংলাদেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার কাগজ ও কাঠের তৈরী নৌকা বিতরণ করেন তিনি।

স/জনী