মাহিন সরকার : গাজীপুর মহানগরের সকল মসজিদে আগামী শুক্রবার জোম্মার নামাজের মধ্য দিয়ে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন মেয়র মো: জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার ফেসবুকে তার নিজস্ব পেজ এ এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো: জাহাঙ্গীর আলম চমক নিউজ বলেছেন , মুসলমানদের জন্য বছরের সবচেয়ে উত্তম মাস রমজান মাস। আর এই রমজান মাসে মুসলমানগণ প্রতি দিন মসজিদে গিয়ে তারাবিহ এর নামাজ আদায় করে থাকেন।তাই মুসল্লিদের সুবিধার্থে মসজিদ খুলে দেয়া হলো।
তিনি সবাইকে অনুরুধ করে বলেছেন, যাতে করে মুসল্লিরা সবাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে তারপর যেন মসজিদে নামাজ আদায় করতে যায় ।
মেয়রের এই মানবিকতাকে গাজীপুর সিটির সকল শ্রেণীর মানুষ সাধুবাদ জানিয়েছে ।
স/এষ্

