এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের প্রধান মাছ বাজারের নামক রতন নামের এক মাছ বিক্রেতা করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত মাছ বিক্রেতা রতন শহরের জগধাত্রীপাড়ার বাসিন্ধা। সে মুন্সীগঞ্জর মিরকাদিমের রিকাবী বাজার পাইকারী মাছের আড়ৎ থেকে মাছ কিনে এনে মুন্সীগঞ্জ বাজারে খুচরা বিক্রি করিত।
বাজারের একাধিক মাছ বিক্রেতা জানান, সে নিয়মিত মুন্সীগঞ্জ বাজারে মাছ বিক্রি করে আসছিলো। প্রতিদিন ভোর সকালে তিনি পাইকারী আড়ৎ থেকে মাছ কিনে এনে বিক্রি করিত। তার করোনা রোগ শনাক্ত হওয়ায় বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীদের মধ্যে করোনা সংক্রামন ছড়ানোর শংঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে অন্যান্য মাছ ব্যবসায়ীরা।
তারা আরো বলেন, তার দোকান থেকে প্রতিদিন শত শত নারী এবং পুরুষ ক্রেতা মাছ কিনেছে। যারাই তার সংস্পর্শে এসেছে তারা সকলেই করোনা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে ।
জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, আমাদের ধারনা ছিলো মাছ বিক্রেতা করোনায় সংক্রামিত। ৪ দিন আগে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট আমরা হাতে পাইনী। সে আমাদের পরামর্শে আগে থেকেই নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে আছে।
স/এষ্

