ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বাঘারপাড়ায় ব্যবসায়ী সিন্ডিকেটেরর ভয়াল থাবা

admin
এপ্রিল ২৭, ২০২০ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) : করোনার ভায়াল থাবায় যখন সমগ্র বাংলাদেশ দিশেহারা তখনই যশোর ও বাঘারপাড়ার অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট রমজান মাসকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অসম্ভব বৃদ্ধির মাধ্যমে শ্রমজীবী ও কৃষকশ্রেণী সহ সাধারণ মানুষেকে অর্থনৈতিকভাবে শোষন করছে ।

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবী মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাড়তি কশাঘাতে নিষ্পেষিত । যে কারনে নিম্ন আয়ের মানুষেরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে।

১ সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে দ্বিগুণ। বাঘারপাড়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা মেলে ভোগ্যপণ্যের এমন চিত্র। ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, ৩০ টাকার শসা বিক্রি হচ্ছে ৪৫ টাকায়, দেশি মশুরের ডাল কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা, ১২০ টাকার রসুন বর্তমানে ১৬০ টাকা, আদার ঝাঁজ এখন করোনা ও রমজানে। ১৪০ টাকার আদা ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

শুকনো মরিচ বিক্রি হতো ২৫০ টাকায়। বর্তমানে তা ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচাবাজারেও প্রতিটি পণ্যের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। ২০ টাকার আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়, টমেটো ৫০ টাকায়, ঢেঁড়শ-বরবটি কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। এদিকে রমজান মাস শুরু হওয়ায় ৫০ টাকার মুড়ি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়, পরিষ্কার হাতের মুড়ি ৯০ টাকা থেকে বেড়ে এখন ১২৫ টাকা এবং ২৫/৩০ টাকার বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদি দোকানগুলোতে ঘুরে দেখা যায়, ইফতার তৈরির সামগ্রীর দামও বেড়েছে। ৫০ টাকার মশুর ডাল ৯০ টাকা, ৬৫ টাকার খেশারি ডাল ১০০ টাকা, ৪০ টাকার বেসন ৮০ টাকা, ৩২ টাকার চিড়ে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। চালের বাজারতো অসহনীয় পর্যায়ে। ৮০০ টাকার গুটি স্বর্ণা চালের বস্তা এখন ১১০০ টাকা, ১৩০০ টাকার জিরে মিনিকেট চালের বস্তা ১৬০০ টাকা, ১২৫০ টাকার বাসমতি চাল ১৬৫০ টাকায় প্রতি বস্তা বিক্রি করা হচ্ছে।

ধলগা রাস্তা বাজারের মুদি ব্যবসায়ী ইস্রাইল জানান, নিত্যপ্রয়োজনী প্রতিটি পণ্যই বর্তমানে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। করোনাভাইরাসের কারণে পণ্য পরিবহন খরচসহ অন্যান্য খাতেও ব্যয় বেড়েছে। তাই পণ্যের দাম অনেকটাই  বেড়ে গেছে।

এলাকাবাসী প্রশাসনের জরুরী পদক্ষেপে যেমনভাবে লবন কান্ড ও পিয়াজ কান্ড থেমে গিয়েছিল তেমনইভাবে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে জনগনকে শোষনকারী অসাধু ব্যবসায়ীদেরকে শাস্থির আওতায় এনে মহামারির ত্রাহি ত্রাহি অবস্থায় এবং পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষকে আর্থিক ক্ষতি থেকে রক্ষার পরিবেশ তৈরির দাবী জানিয়েছে।

স/এষ্