মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ লাইনস ড্রিলসেডে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
অনুষ্ঠানে নওগাঁ জেলার রাণীনগর, আত্রাই ও নওগাঁ সদরের আত্মসমর্পণকারী ৭৩ জন চরমপন্থী তথা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) সদস্যদের জনপ্রতি ৫০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসরাফিল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসআই রাজশাহীর যুগ্ম পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ প্রমুখ।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসরাফিল আলম বলেছেন এক সময়ের রক্তাক্ত জনপদ নামে খ্যাত রাণীনগর ও আত্রাই উপজেলায় আর কাউকে কখনো রক্তের হুলি খেলতে দেওয়া হবে না।
বর্তমান সরকারের সময় এই জনপদে যে শান্তির সুবাতাস বইছে তা আর কেউ নষ্ট করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের (চরমপন্থীদের) স্বীকৃতি দিয়েছেন। তিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন। আর তিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন বলেই এই সংকটময় সময়ে পবিত্র রমজান মাসে আপনাদেরকে আর্থিক ভাবে সহায়তা করছেন।
স/এষ্

