ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ।। আটক ১

admin
এপ্রিল ২৭, ২০২০ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ২য় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মিলন ওরফে ভাগারু ওরফে সাধু(৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয় ।

ঘটনার বিবরণে জানা যায়, ২১ এপ্রিল ২০২০ খ্রিঃ তারিখে নয় বছর বয়সের ঐ স্কুল ছাত্রী তার দুই বন্ধুকে সাথে নিয়ে আসামী মিলনের বাড়ীতে কলা কিনতে যায়। মিলন তাদের ঘরের ভেতর ডেকে নিয়ে মোবাইলে গান দিয়ে সবাইকে নাচতে বলে।

কিছুক্ষণ পর সে ঐ স্কুল ছাত্রীর দুই বন্ধুকে বেশি করে কলা নেওয়ার জন্য বাড়ী থেকে দড়ি আনতে বলে। এসুযোগে মিলন ঐ স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে। ইতিমধ্যে স্কুল ছাত্রীর দুই বন্ধু ফিরে আসলে তারা সব দেখে ফেলে।

আসামী মিলন বিষয়টি কাউকে না বলার জন্য তাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করে। স্কুল ছাত্রী বাসায় গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। ঘটনাটি স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার চেষ্টা করে সমাধান না হওয়ায় ২৬ এপ্রিল তারিখে থানায় মামলা করে। মামলা নং ১৪।

আসামী মিলন ওরফে ভাগারু ওরফে সাধু পতীতলা থানার থান্দর গ্রামের মৃত ধলা মালের ছেলে। সে বদলগাছী উপজেলার চকতাহের গ্রামে তার শ্বশুর আব্দুল জলিলের বাসায় থাকে।

বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এবিষয়ে থানায় মামলা হয়েছে। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধিত-২০০৩) এর ৯(৪)(খ) ধারায় মিলনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/এষ্