এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৬ জন। গতকাল জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৫৯ জন। দীর্ঘ ৫ দিন পর আজ সকালে ৮১ জন রোগীর ফলাফল পাঠায় আইইডিসিআর। এদের মধ্যে ১৬ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে ।
নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১০ জন এরা হলেন, হাতিমারা এলাকার রতন (৪০), দুলাল (৩৮), মাইমুনা (১৩), অনিক (২৪), রুমা বেগম (৪০), সিফা (১২) কেওয়ার পারভীন (৫০), মোল্লাকান্দি আয়েশা (৩০), বিনোদপুরে শ্রাবন্তি (২১), উজমা (২৭)। শ্রীনগরে ২ জন হলো বেজগাঁও এলাকার নুরজাহার (৩৪) , ছেলে রাজিব মোল্লা (২৩)। সিরাজদিখানের ২জন হলো সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স ড্রাইভার এর স্ত্রী রশিদা (৪০) , ছেলে সামীম সরদার (২২)।
গজারিয়ার ২ জন হলো গজারিয়া উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের হেড এ্যসিসটেন্ট নাছরিন পারভীন (৪০), ভবেরচর পাইকপাড়া এলাকার আব্দুস সালাম প্রধান (৪০)। এদের মধ্যে ১০ জন নারী এবং ৬ জন পুরুষ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। ইতিমধ্যে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।
সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, আজ সকালে গত ২২, ২৩ এবং ২৪ তারিখের পাঠানো ৮১ জনের ফলাফল পাঠায় আইডিসিআর । এর মধ্যে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ১০ জন নারী এবং ৬ জন পুরুষ।
স/এষ্

