বাঘারপাড়া(যশার): যশোরের বাঘারপাড়ায় প্রথমবারের মত করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র জিনাম সেন্টার থেকে তাকে শনাক্ত করা হয়।
আক্রান্ত ওই যুবকের নাম আব্দুল মান্নান (৩০)। সে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের পশ্চিমা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় আদাডাঙ্গা জামে মসজিদর ঈমাম ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পড়ুয়া ছাত্র।
খবর পেয়ে দুপুরে ওই যুবকের বাড়ি উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজসহ থানার ওসি ও স্বাস্থ্য কর্মকর্তা পরিদর্শন করেছেন।
উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানিয়েছেন, আক্রান্ত ঐ যুবক শনিবার সকালে জ্বর, সর্দি ও কাশি নিয়ে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ছিলেন। চিকিৎসকদের সন্দেহ হলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনাম সেন্টারে পাঠানো হয়।
রেববার সকালে যবিপ্রবির দেওয়া পরীক্ষায় ওই ছাত্র করোনা পজেটিভ বলে নিশ্চিত হওয়া যায়। বর্তমান তাকে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, করোনা আক্রান্ত ঐ ছাত্রকে ১৪ দিন ঘরে থাকার নির্দশ দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিসহ তিনটি বাড়ি লকডাউনের ঘোষনা দিয়েছে প্রশাসন । লকডাউন ঘোষণা করা তিনটি পরিবারের ১৪ জনের নমুনা পরীক্ষা করানোর কথা ও বলা হয়েছে।
স/এষ্

