ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গী থানা যুব মহিলা লীগের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
এপ্রিল ২৫, ২০২০ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : গাজীপুরের টঙ্গীতে নতুন বাজার রেলগেইট এলাকায় শুক্রবার টঙ্গী থানা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা শোভার নিজ উদ্যোগে গরিব, অসহায় ও নিম্ন আয়ের ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী শিরিন শহীদ, মহিলা লীগ নেত্রী পারভীন সুলতানা, মহিলা শ্রমিকলীগ নেত্রী রেহেনা, যুব মহিলা লীগ নেত্রী লাভলী, টোকাই উন্নয়ন সোসাইটির অর্থ বিষয়ক সম্পাদক ওলিউল ইসলাম প্রমুখ।

এ সময় যুব মহিলা লীগের সভাপতি সুলতানা শোভা বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ। তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত উদ্যোগে রেলগেইট নতুন বাজার এলাকার ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি।

আমি আশা করছি যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন।

স/এষ্