বাঘারপাড়া প্রতিনিধি : যশারের বাঘারপাড়া উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা নিতে আসা রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই চিকিৎসকের নাম সাখাওয়াত হোসন (সোহাগ)। তিনি হাসপাতালের উপ-সহকারী মেডিকেল অফিসারের দায়িত্বে আছেন। শনিবার সকালে উপজেলার খলিলপুর গ্রামের আশরাফ মাল্যা (৬৫) নামক এক রোগীর কাছ থেকে কৌশলে টাকা নিয়েছেন বলে অভিযাগ করেছেন রোগীর স্বজনরা।
রোগীর ভাইপো মহাসিন হোসেন অভিযোগ করেছেন, শুক্রবার সন্ধায় চাচা (আশরাফ) বাড়ি থেকে পা পিছলে পড়ে যেয়ে তার ডান হাতের কব্জিতে ব্যাথা পায়। শনিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক উপ-সহকারী মেডিকল অফিসার সাখাওয়াত হোসেন (সোহাগ) রোগীর এক্সে রিপোর্ট দেখার পর হাতের কব্জি ফ্রাক্সার হওয়ায় প্লাস্টারের জন্য ৫’শ টাকা দাবি করেন। টাকা না দিলে যশোরে পাঠিয়ে দিবেন বলে জানিয়ে দেন।
উপায় না থাকায় ৩’শ টাকা দিতে গেলে তিনি নিতে রাজি হননি। পরে বাধ্য হয়ে ৫’শ টাকাই দিতে হয়েছে। তিনি ক্ষোভের সাথে আরো জানান, জানি সরকারী হাসপাতালে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আমারা গরিব মানুষ হয়েও সখান আমাদেরকে টাকা দিতে হয়েছে।
এবিষয়ে উপ-সহকারী মডিকল অফিসার সাখাওয়াত হোসন (সাহাগ) মুঠাফানে জানিয়েছেন, প্লাস্টারে কিছু খরচ হয়। রশিদ দিয়েছেন? জানতে চাইলে হাসপাতালে বিষ খাওয়া রোগী এসেছে এমন ব্যস্ততা দেখিয়ে এ প্রতিবেদকের ফোন কেটে দেন।
জানত চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানিয়েছেন, রেগীর লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
স/এষ্

