জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় সহকর্মীদের সাথে অশালীল ভাষায় গালমন্দ, লাঞ্চিত করা এবং অর্থ আত্মসাতের অভিযোগে পাটিখালঘাটা আইডিয়াল নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শিক্ষকরা জানান, ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সভায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্য শিক্ষকরা অর্থ আত্মাসাৎ, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনেন। এতে প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম ক্ষিপ্ত হয়ে সহকারি শিক্ষক সুমন দেবনাথসহ অন্য শিক্ষকদের অকথ্য ভাষায় গালমন্দ করে এবং দেখিযে দেয়ার হুমকী দেয়। এমনকি সুমনকে চেয়ারের হাতল দিয়েও মারতে উদ্যক্ত হয় প্রধান শিক্ষক। এ ঘটনায় শিক্ষক সুমন দেবনাথ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১মার্চ কাঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হারুন অর রশিদ জানান, সহকর্মী শিক্ষকদের সাথে খারাপ আচারন ও তাদেরকে জিম্মি করে বিভিন্ন ভাবে অর্থ আদায়, বিদ্যালয়ে অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলমকে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক খায়রুল আলাম জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মো. হারুন অর রশিদ দীর্ঘ ৪ বার বিদ্যালয়ের সভাপতি ছিলেন। বর্তমানে অন্য কাউকে সভাপতি পদে মনোনয়নের প্রস্তাব করায় তিনি দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছেন এবং বরখাস্তের বিষয়টি তিনি অস্বীকার করেন বলেন লোকমুখে শুনেছি আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু খরখাস্ত জনিতে কোন নোটিশ আমাকে দেওয়া হয় নাই।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবর রহমান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন জানান, প্রধান শিক্ষক মো. খায়রুল আলমকে সাময়িক বরখাস্তের অনুলিপির এককপি বিদ্যালয়ের সভাপতি আমার নিকট জমা দিয়েছেন।
স/জনী

