ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগ

admin
এপ্রিল ২৪, ২০২০ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : টঙ্গীর হায়দরাবাদ আক্কাস মার্কেট এলাকায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সনজিত কুমার মল্লিক বাবু। গতকাল শুক্রবার সকাল থেকে গাজীপুর মহানগর ৩৯নং ওয়ার্ডের বর্গা চাষী কৃষক আব্দুল বারেক মিয়ার চাষাবাদকৃত ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন পূবাইল থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাকিবুল হাসানের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

কৃষক আব্দুল বারেক বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছেন।

এসময় তাদের পাশে দাঁড়িয়েছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সনজিত কুমার মল্লিক বাবু ও পূবাইল থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাকিবুল হাসানসহ একদল স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী। স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা সবাই যদি এভাবে কৃষকের পাশে দাঁড়ায় তাহলে কৃষক বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল ও পূবাইল থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এব্যাপারে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত মল্লিক বাবু বলেন, আমার নেতৃত্বে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডের কৃষকের ধান কেটে মারাই করে ঘরে তুলে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আজ ৩৯নং ওয়ার্ড বর্গা চাষী কৃষক আব্দুল বারেকের ২বিঘা জমির ধান কেটে মারাই করে ঘরে তুলে দেয়া হয়েছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সনজিত কুমার মল্লিক বাবু, পূবাইল থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রাকিবুল হাসান, নাসির উদ্দিন, ইলিয়াস কাঞ্চন রুবেল, শাহরিয়ার আহমেদ শাকিল, রাশেদ আহমেদ সুজন, জামাল হোসেন অঞ্জন, রাজিব কুমার, আনিসুজ্জামান মিলন, মিলন মিয়া, হারেছ মিয়া শুভ চন্দ্র সরকার, বাবুল মিয়া, মানিক মন্ডল, কাজী বিল্লাল, আব্দুল মান্নান, শাহান শাহ আলম, জুয়েল মিয়া, আরিফ মিয়া, সোলায়মান মিয়া প্রমুখ।

স/এষ্