খালিদ হোসেন মিলু বদলগাছী, (নওগাঁ): নওগাঁর বদলগাছীতে করোনা প্রতিরোধে কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়ে। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার বিলাশবাড়ি ইউনিয়ন এর উত্তর বলরামপুর সোনার পাড়া গ্রামের পাইলট হোসেন সার্বিক সহযোগিতায় গ্রামের চাকুরী জীবিদের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ৩০ টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে ৬ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, আধা কেজি চিনি, আধা কেজি সেমাই, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ, একটি সাবান ও ১ কেজি সয়াবিন তেল প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মোকলেছার রহমান, ফজলুর রহমান, মোঃ হিরন, মোঃ কিরন, মোঃ আবজাল সোনার, মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুর কাদের সোনার প্রমূখ।
এবিষয়ে উদ্যোক্তা মোঃ পাইলট হোসেন এর সাথে মুটো ফোনে কথা বললে তিনি বলেন, যারা এই মহৎ কাজে অংশগ্রহণ করছেন, তারা হলো মোঃ রায়হান আলী, মোঃ মোস্তাফিজুর রহমান (মিলন), মোঃ মোশারফ হোসেন, মোঃ নাদিম হোসেন, মোঃ আবুল কাশেম (মিন্টু), মোঃ সুমন হোসেন (রনি), মোঃ ওমর ফারুক, মোঃ এমদাদুল হোসেন, মোঃ আঃ হামিদ, মোঃ সোহেল রানা, মোঃ মামুনুর রশিদ (মিঠু), মোঃ হাফিজার রহমান, মোঃ শাখাওয়াত হোসেন (পিন্টু), মোঃ শামিম হোসেন, মোঃ আহসান হাবিব (সোহাগ), মোঃ শামিম হোসেন, মোঃ রাব্বি হোসেন (রনি), মোঃ আঃ বারিক, মোঃ নাদিম হোসেন, মোঃ ফারহাদ হোসেন, মোঃ নাজমুল হোসেন, মোঃ শুভ হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ আজিজুল ও মোঃ সাদ্দাম হোসেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া কোনো অসহায় মানুষ যাতে খাবারের জন্য কষ্ট না পায় সে ব্যাপারে আত্র গ্রাম এর চাকুরী জীবিদের উদ্যোগে যারা আজ দেশের বর্তমান এই ক্লান্তি লগ্নে সাহায্য করছে আশা করি তারা গ্রাম ও দেশের যে কোন মহৎ কাজে এগিয়ে আসবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন বর্তমান দেশের অবস্থা আরো খারাপ এর দিকে যাচ্ছে, আমাদের এই ভাইরাস থেকে মুক্তি পেতে হলে জনসমাগম এড়িয়ে চলতে হবে ও ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন করতে হবে ।
স/এষ্

