বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: দোহাকুলা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। এদিন সকালে ইউনিয়ন পরিষদ মাঠে ৪ শতাধিক অসহায়দের এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সাব-রেজিষ্ট্রার রিপন মুন্সি, পল্লি উন্নয়ন কর্মকর্তা হাসান ইমাম , সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সচিব সাইদুর রহমান, সদস্য আবুল কালাম আজাদ, বোরহান উদ্দিন, রওশন ইজদানী, শের আলী, সবির আল মামুন প্রমুখ ।
স/এষ্

