ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় প্রথম এক নারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

admin
এপ্রিল ২৪, ২০২০ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রথম এক নারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্তের নাম দিপা খাতুন (২৫)। সে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র ষ্টাফ নার্স।

২০ এপ্রিল সোমবার ওই নার্সের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় তার নমুনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইফতেখারুল।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, অতি সম্প্রতি নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারায়নগঞ্জ থেকে আসা এক গর্ভবতী নারীর ডেলিভারী করানো হয়। সে সময় নার্স দিপা ডিউটি পালন করেছিল। প্রসুতি এক রাত হাসপাতালে ছিল। এখান থেকে নার্স দিপা করোনা ভাইরাসে আক্রান্ত হয়। নার্স দিপা দু’বছরের অধিক সময় ধরে স্বামী তুহিন রানাসহ হাসপাতালের ষ্টাফ কোয়ার্টারে বসবাস করছে।

তার স্বামীর বাড়ী উপজেলার আকনা-বাঁশবাড়িয়া গ্রামে ও বাবার বাড়ী একই উপজেলার খাগড়া গ্রামে। তাদের দু’বছরের একটি শিশু সন্তান রয়েছে। করোনার উপসর্গ দেখা দেওয়ার পর থেকে দিপা হোম কোয়ারেন্টে ছিল। বৃহস্পতিবার রাতে রিপোর্ট পাওয়ার পরেই স্বামী, সন্তানসহ নার্স দিপাকে হাসপাতালের কোয়ার্টারে লক ডাউনে রাখা হয়েছে।

এলাকাবাসি জানান, লক ডাউনের আগে নার্সের স্বামী তুহিন রানার হাসপাতালের মসজিদে জামাতে নামাজ পড়া, হাসপাতাল সংলগ্ন দোকানগুলোতে আড্ডা মারা ও বিভিন্ন লোকজনের সাথে উঠা-বসা, চলা-ফেরা এবং গল্প-গুজব করেছে। এ নিয়ে জনমনে এখন আতংক বিরাজ করছে। যার ফলে করোনা বিস্তাররোধে প্রশাসনের জরুরী পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন সচেতনমহল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা অফিসার ডাঃ ইফতেখারুল বলেন, নার্স দিপার করোনার উপসর্গ দেখা দিলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। ২০ এপ্রিল দিপাসহ ৩ নার্সের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে দিপার রিপোর্ট পজেটিভ আসায় তাকে সপরিবারে কোয়ার্টারে লক ডাউনে রাখা হয়েছে। তার শশুর বাড়ীও লক ডাউন করা হয়েছে।

শুক্রবার হাসপাতালের নার্সসহ আরো ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল ডাক্তার ও শশুর বাড়ীর নমুনা সংগ্রহ করা হবে। নার্সের স্বামীর জামাতে নামাজ পড়া, লোকজনের সাথে মেলামেশার বিষয়টি এমপি ও ইউএনও সাহেবকে জানিয়েছি। নারায়নগঞ্জ থেকে আসার প্রসূতির ঠিকানা খুঁজে বের করে তাদেরও নমুনা সংগ্রহ করা হবে। এমতঃ পরিস্থিতিতে হাসপাতাল লক ডাউন দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মনজুর-এ মোর্শেদ জানান, জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসা মোট ১২১৫জন। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৯জন। নতুন ভাবে কোয়ারেন্টাইনে এসেছেন ১৬৩জন। ছাড়পত্র পেয়েছেন ২০২জন। জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেয়া হয় ৩হাজার ৮৫৪জনকে।

মোট ছাড়পত্র পেয়েছেন ২হাজার ৬৩৯জন। জেলায় এ পর্যন্ত করোনা সনাক্তের জন্য ৪০৫জনের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে ২৪২জনের ফলাফল পাওয়া গেছে এর মধ্যে আজকে একজন স্বাস্থ্য কর্মীর ফলাফল পজেটিভ এসেছে।

স/এষ্