ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে খরিপ-১(২০১৭-১৮) মৌসুমে আউস আবাদে কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ আবাদকারী ক্ষুদ্র ও প্রান্তিক ৮শ কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে সরকার নির্ধারিত বিনামুল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিস আয়োজিত সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক, উপজলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিঠু মালিথা প্রমুখ।
অনুষ্ঠানে ৭শ কৃষককে তুপসি আউসের জন্য প্রত্যেককে ৫ কেজি ব্রিআর-৪৭ জাতের ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএমপি, ১০কেজি পটাশ ও সেচের জন্য ৪শ টাকা এবং ১শ কৃষককে নেরিকা আউসের জন্য প্রত্যেককে ১০ কেজি নেরিকা ধানের বীজ ও ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএমপি, ১০কেজি পটাশ ও সেচের জন্য ৮শ টাকা বিতরন করা হয়।
স/জনী

