ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পঞ্চগড়ে নতুন করে আরো একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত

admin
এপ্রিল ২৪, ২০২০ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বোদায় নতুন করে আরো একজন কিশোর করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে এ জেলা মোট ৩ জন। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান। তবে ওই কিশোর বর্তমানে নিজ বাড়িতে আছেন এবং সুস্থ আছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ওই কিশোরের বাড়ি সহ আশ-পাশের লকডাউন করেছে বোদা থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায় গত ১১ এপ্রিল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে তার নিজ গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সে ময়মনসিংহে একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করত।

বাসায় ফেরার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়। তারপর থেকে সে বাড়িতেই অবস্থান করছিলো। তবে ওই যুবক সুস্থ্য আছেন। তার কোন উপসর্গও নেই বলেও সে জানায়।

খবর পাওয়ার পর পরই বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী ও বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান ঘটনাস্থলে গিয়ে করোনা পজেটিভ ওই রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি গুলো লকডাউন করেছেন।

আরো জানা যায়, গত ১৯ এপ্রিল ওই কিশোর সহ ২১ জনের নমুনা সংগ্রহ করে বোদা উপজেলা স্বাস্থ্যবিভাগ। পরে তাদের নমুনা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ওই কিশোরের করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে এবং তাদের বাকী তিন জনের করোনা নেগেটিভ এসেছে।

তবে গতকাল পর্যন্ত জেলায় ২৪৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর ১৮৮ জনের রিপোর্ট আসে। তন্মধ্যে ৩ জনের করোনা পজেটিভ আসে। বাকীদের রিপোর্ট এখনো আসেনি।

এর আগে গত ১৭ এপ্রিল ও ২১ এপ্রিল তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ও শালবাহানহাট ইউনিয়নের দুই নারী করোনা পজেটিভ শনাক্ত হন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে এক কিশোরের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩ জন। তবে এ পর্যন্ত আক্রান্ত ৩ জনই তাদের নিজ গ্রামের বাড়িতে আছেন এবং সুস্থ আছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।

স/ এষ্