ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিকেল ৫ টা থেকে কুড়িগ্রাম জেলা লকডাউন ঘোষণা

admin
এপ্রিল ২৩, ২০২০ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি : বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে কুড়িগ্রাম জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো: রেজাউল করিম। তিনি জানান, করোনা ঝুকি মোকাবেলায় জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক জানান, কুড়িগ্রাম জেলায় ১৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৪ জন করোনা রোগী সনাক্ত হয়। এদের দুইজন রৌমারী উপজেলার, একজন ফুলবাড়ী উপজেলার এবং আরেকজন কুড়িগ্রাম সদর উপজেলার। আক্রান্তরা সকলেই নারায়নগঞ্জ ও গাজীপুর ফেরত। নতুন করে সংক্রমন রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ লকডাউনের সিদ্ধান্ত বলবৎ থাকবে।
লকডাউন চলাকালীন সময়ে সড়ক, আকাশ ও নৌ-পথে জেলায় আগমন ও বর্হিগমনসহ আন্ত:জেলা যোগাযোগ বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।

স/এষ্