গৌরীপুর থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি’র নিজেস্ব অর্থায়নে তৈরী জীবানু নাশক টানেল পরিদর্শন আসেন জনপ্রতিনিধিগন।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহরের মধ্যবাজার ধান মহালে স্থাপনকৃত জিবানুনাশক টানেলটি সামাজিক দুরত্ব বজায় রেখে পরিদর্শন করেন গৌরীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. নাজিম উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারন সম্পাদক বিধূ ভূষন দাস, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আবু কালাম আজাদ, জেলা যুবলীগের সদস্য তানজির আহাম্মেদ রাজিব, এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয় কারী ও সূর্বনবাংলা ডট কমের সম্পাদক আবু কাউছার রন্টি, সাংগঠনিক সম্পাদক ও সূবর্নবাংলা ডট কমের বার্ত সম্পাদক শেখ বিপ্লব,এসো গৌরীপুর গড়ি’র প্রতিষ্টাতা সদস্য অসোক সরকার সুমন, আব্দুর রকিব সোহাগ, ফখরুল ইসলাম কাঞ্চন, নয়ন বিশ্বাস, শংকর ঘোষ পিলু, কামাল তালুকদার, এইচটি তোফাজ্জাল, বিপুল ঘোষ প্রমুখ।
প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রদুর্ভাবের সাথে সাথে স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি, আর্তমানবতার সেবায় এগিয়ে আসে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য জনসচেতনতামূলক লিফলেট, হ্যান্ডসেনিটাইজার, মাস্ক বিতরন ও দুস্থ কর্মহীন মানুষের মাঝে বাড়ী বাড়ী খাদ্যদ্রব্য বিতরন করে আসছে। খাদ্যদ্রব্য বিতরন কর্মসূচীকে চলমান কর্মসূচী হিসাবে হতে নিয়েছি এসো গৌরীপুর গড়ি।
সারথি (একটি আর্থ সামাজিক গবেষনা, প্রশিক্ষন ও উন্নয় প্রতিষ্টান) এর গবেষনায় প্রায় দশ দিন চেষ্টার পর এসো গৌরীপুর গড়ির অর্থায়নে আমরা একটি জিবানুনাশক টানেল তৈরীতে সক্ষম হয়েছি। শহরে আগত ও চলাচলকারী সকল লোকজনের জন্য আমাদের এ আয়োজন।
টানেলটিতে প্রবেশ করার সাথে সাথে সংয়ক্রিয় ভাবে জিবানুনাশক স্প্রে হবে। তিনি আরো বলেন সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ মহামারীতে এ ধরনের জিবানুনাশক টানেল তৈরী করে সাধারন মানুষেদের সেবা দেয়ার জন্য অনুরোধ জানান।
স/এষ্

