মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজারসহ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬ জন। গতকাল জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৫১ জন। আজ সকালে ৩২ জন রোগীর ফলাফল পাঠায় আইইডিসিআর।
এরমধ্যে ৬ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে । নতুন আক্রান্তরা ৬ জন হলো, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ ২ জন পুরুষ এবং ১ জন নারী, সদরের হাতিমারা এলাকায় ৩৪ বছর বয়সী নারী, শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় ৫৮ বছর বয়সী পুরুষ এবং বেজগাঁও এলাকায় ৩৫ বছর বয়সী নারী। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে।
ইতিমধ্যে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।
সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, আজ সকালে ৩২ জনের ফলাফল পাঠায় আইডিসিআর । এর মধ্যে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়।
স/এষ্

